Saturday, June 20, 2026

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

Date:

Share post:

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বিকেলের এই ঘটনায় অন্তত ১১ জন আহত বলে খবর। জনবহুল এলাকায় বিস্ফোরণে রীতিমতো আতঙ্ক ছড়ায়। কেঁপে ওঠে চারপাশ।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল।

জনপ্রিয় বাজারে কীভাবে বিস্ফোরণ ঘটলো তা এখনও স্পষ্ট নয়। তবে নাশকতামূলক হামলার তত্ত্ব খারিজ করেছেন সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো ডুরাজো। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি গভর্নরের সঙ্গেও তিনি সারাক্ষণ যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...