Sunday, May 10, 2026

বাংলাকে কালি মাথাতে গিয়ে পোল খুলল বেহাল আমেদাবাদের: ডিলিট BJP-র পোস্ট!

Date:

Share post:

অপপ্রচারের রাজনীতি বিজেপির স্বতঃসিদ্ধ। একাধিক ঘটনায় এই অপপ্রচার করতে গিয়ে দলের মুখ পুড়িয়েছে বিজেপির আইটি সেল (IT cell)। সেই তালিকায় নবতম সংযোজন স্বাস্থ্য ব্যবস্থার নিন্দা করার অপচেষ্টা। আর তাতেই ভুল ছবি ব্যবহার করে কার্যত নিজেদের জালে ফেঁসে গেল বিজেপিই। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অপপ্রচার করতে গিয়ে আমেদাবাদের (Ahmedabad) হাসপাতালের ছবি দিয়ে শেষে সেই পোস্টকেই মুছে ফেলতে হল বিজেপির আইটি সেলকে। কারণ সেই ছবিতেই ভাণ্ডা ফুটে গেল নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্যে হাসপাতালের করুণ ছবি।

রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতার দিকটিও নতুন উচ্চতায় উঠে গিয়েছে। আর জি করের ঘটনার পরে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার জন্যও বিশেষভাবে হাসপাতালগুলিকে প্রস্তুত করা হয়েছে। সেই পরিস্থিতিতে বিজেপির আইটি সেল একটি হাসপাতালের ছবি দেখিয়ে দাবি করে, রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা করা হয় বাংলায়। তুলনা করা হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমেরিকায় চিকিৎসা করার সঙ্গে।

সেই ছবি পরীক্ষা করতেই বেরিয়ে পড়ে বিজেপির মিথ্যাচার। দেখা যায় ছবিটি আমেদাবাদের ভিএস জেনারেল হাসপাতালের (VS General Hospital), যেখানে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থার কারণে টিবি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন চিকিৎসকরাই। দেড় বছরে অন্তত ১৭ জন চিকিৎসক হাসপাতালের অব্যবস্থার কারণে টিউবারকিউলোসিসে (TB) আক্রান্ত হয়েছেন, দাবি করছে আমেদাবাদেরই একটি সংবাদপত্র। বাংলায় স্বাস্থ্য ব্যবস্থার খারাপ ছবি তুলতে গিয়ে বঙ্গ বিজেপির আইটি (IT cell) সেল তুলে ধরল মোদির গুজরাটের (Gujarat) স্বাস্থ্য ব্যবস্থার বেহাল ছবি।

শেষ পর্যন্ত দেখা যায়, গুজরাটের আমেদাবাদের ভিএস জেনারেল হাসপাতাল ও এসভিপি হাসপাতালে দেড় বছরে টিউবারকিউলোসিসে আক্রান্ত ১৭ জন চিকিৎসক। যার মধ্যে চারজন মারাত্মক ইবোলায় (Ebola) আক্রান্ত হন। তার কারণ হিসাবে চিকিৎসকদের দাবি, হাসপাতালে টিবি রোগের চিকিৎসার জন্য কোনও আলাদা ওয়ার্ডই নেই। ফলে অস্থি বিভাগ, সার্জারি, অ্যানাস্থাসিয়া বিভাগের রেসিডেন্ট চিকিৎসকরাই টিবি আক্রান্ত হচ্ছেন। ওয়ার্ড সমস্যার পাশাপাশি একটানা দীর্ঘ কাজের সময়কেও চিকিৎসকদের মধ্যে টিবি ছড়ানোর জন্য দায়ী করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলার ডায়াবেটিস চিকিৎসা মডেল! SSKM-এর চিকিৎসকদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ বিজেপির আইটি সেলের এহেন ‘পারদর্শিতা’য় শেষ পর্যন্ত প্রকাশ্যে চলে এলো গুজরাটের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা ছবি। উঠে আসে স্বাস্থ্যকর্মীদের নোংরা আবাস ও বরাদ্দ খাবারের গুণগত মানের খারাপ অবস্থার দিকটিও। শেষ পর্যন্ত বাংলার স্বাস্থ্যব্যবস্থার বদনাম করা ছেড়ে তড়িঘড়ি সেই পোস্ট মুছে ফেলতে বাধ্য হয় বিজেপি।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...