Monday, May 11, 2026

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

Date:

Share post:

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ হারিয়েছেন ২০ জন। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে (head-on collision) এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় বহু যাত্রী আহত। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ পরিষ্কার করতে এবং জীবিতদের উদ্ধার করতে তিনটি জেসিবি ব্যবহার করে।

আরও পড়ুন: ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

তেলেঙ্গানার (Telengana) তান্দুর আরটিসি ডিপোর কাছে দুর্ঘটনা ঘটে। বাসটিতে ছিল ৫০ জনেরও বেশি যাত্রী। তারমধ্যে বেশিরভাগই ছিল পড়ুয়া এবং অফিসযাত্রী। বাসটি হায়দ্রাবাদের (Hyderabad) দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনার পরেই হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চেভেল্লা-ভিকারাবাদে কয়েক কিলোমিটার হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বাস এবং লরি উভয়ের চালক, বেশ কয়েকজন মহিলা এবং একটি দশ মাস বয়সি শিশু এবং তার মা রয়েছেন। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নাকি চালকের অবহেলা দুর্ঘটনার কারণ তা খতিয়ে দেখার জন্যে পুলিশ মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করেছে।

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...