Saturday, March 14, 2026

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঝাড়গ্রাম জেলার প্রায় ১৪৯ দশমিক ৬৪ একর জমি লিজ হোল্ড থেকে ফ্রি-হোল্ডে রূপান্তরের প্রস্তাবে সিলমোহর পড়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের (ডাবলিউবিআইডিসি) অধীনে থাকা এই জমি ঝাড়গ্রামের সুখনিবাসা ও খাগড়াসোল মৌজায় অবস্থিত। শিল্প সংস্থাগুলিকে দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহিত করার জন্য এই পদক্ষেপকে প্রশাসনিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সরকারি সূত্রের খবর, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিল্প বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবারই স্পষ্ট করেছেন— রাজ্যের উন্নয়নের মূল লক্ষ্য এখন শিল্পায়ন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই শিল্পে নতুন গতি আনতে মুখ্যমন্ত্রী একাধিক কমিটি গঠন করেছেন এবং চালু করেছেন ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’, যাতে উদ্যোক্তারা এক জায়গা থেকেই সব অনুমোদন ও ছাড়পত্র পেতে পারেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শিল্পে দৃশ্যমান অগ্রগতি আনতে প্রশাসন সচেষ্ট। প্রায় প্রতিটি মন্ত্রিসভার বৈঠকেই কোনও না কোনও সংস্থাকে জমি বরাদ্দ বা শিল্প প্রকল্প অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সোমবারের সিদ্ধান্তও সেই ধারাবাহিকতারই অংশ, যা রাজ্যে শিল্প বৃদ্ধির পথ আরও মসৃণ করবে বলে আশা নবান্নের।

আরও পড়ুন- ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...