Wednesday, March 11, 2026

নাম নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের, আইসিসির সেরা একাদশে স্থান পেলেন কারা?

Date:

Share post:

মহিলাদের বিশ্বকাপে (Women World Cup) আইসিসির (ICC) সেরা একাদশে স্থান পেলেন তিন ভারতীয়। যদিও নাম  নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌরের। পাশাপাশি জায়গা পাননি বাংলার রিচা ঘোষও।

দেশকে বিশ্বকাপ জেতাতে না পারলেও আইসিসির সেরা একাদশের অধিনায়ক  হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী লরা।  সেমিফাইনাল, ফাইনালে সেঞ্চুরি করে দলকে একাই টেনে নিয়ে গিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

স্মৃতি মান্ধানা, জেমাইমা রদ্রিগেজ,দীপ্তি শর্মা  এই তিন ভারতীয় ক্রিকেটারের নাম আছে  আইসিসির সেরা একাদশে।  ৪৩৪ রান করে ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরার স্মৃতি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শতরান  এসেছিল তাঁর ব্যাট থেকে।

ভারতীয়দের মধ্যে দ্বিতীয় নাম জেমাইমা রদ্রিগেজ। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন। পাশাপাশি গোটা টুর্নামেন্টে দুরন্ত ফিল্ডিং করেন জেমাইমা। তৃতীয় নাম দীপ্তি শর্মা। ফাইনালে ৫ উইকটে নিয়ে প্রোটিয়া ব্যাটিংয়ের ধস নামান দীপ্তি। সেঞ্চুরি-সহ ২১৫ রান, ২২ উইকেট তাঁর ঝুলিতে।

প্রশ্ন উঠছে বিশ্বকাপজয়ী অধিনায়কের নাম না থাকা নিয়ে। কারণ বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত দারুনভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

আইসিসির সেরা একাদশ

লরা উলভার্ট (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ, মারিয়ান ক্যাপ, অ্যাশলে গার্ডনার, দীপ্তি শর্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, সিদ্রা নাওয়াজ (উইকেটরক্ষক), অ্যালানা কিং, সোফি এক্লেস্টোন।

 

 

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...