Friday, May 15, 2026

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

Date:

Share post:

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। বিশ্ব হিন্দু পরিষদ (দক্ষিণবঙ্গ)-এর (VHP) পক্ষ থেকে এই মামলা দায়ের করা।

দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) সঙ্গে কেন ‘ধাম’ শব্দটি যুক্ত করা হবে সেই প্রশ্ন তুলে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়। এর আগে একাধিক বার মামলাকারীর অনুরোধে শুনানি পিছানো হয়েছে। দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা নিয়ে অতিরিক্ত নথি দাখিল করার সুযোগ দেওয়া হলেও এখনও করা হয়নি- এই যুক্তিতে মামলা খারিজ করে আদালত। মঙ্গলবার, শুনানিতে আদালত প্রশ্ন তোলে, কতবার নথি দাখিল করার জন্য শেষ সুযোগ দেওয়া হবে? বারবার শেষ সুযোগ দিলে তো ‘শেষ‘ শব্দ তার মানে হারাবে- মন্তব্য করেন প্রধান বিচারপতি।

একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, মামলাকারী চাইলে সম্পূর্ণ নথি দিয়ে নতুন করে মামলা দাখিল করতে পারে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...