Wednesday, June 3, 2026

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

Date:

Share post:

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন মারাত্মক ক্ষতি হতে পারে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভারতে মাদকের অতিরিক্ত ডোজের কারণে প্রতি সপ্তাহে গড়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হচ্ছে। প্রতিদিন গরে দু’জনের মৃত্যু হচ্ছে। সংস্থার মতে, নির্দিষ্ট রাজ্যগুলিতে উদ্বেগজনক প্রবণতা দেখা দিয়েছে, পঞ্জাব এবং রাজস্থানে ধারাবাহিকভাবে অতিরিক্ত মাত্রায় মৃত্যুর সংখ্যা বেশি।

২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে, তিন হাজারেরও বেশি মৃত্যুর কারণ একই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রেসক্রিপশনে অনেক ক্ষেত্রেই ঘুমের ওষুধ বা ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার থাকতে পারে।

অতিরিক্ত মাত্রা কেন হয়?
চিকিৎসকরা বলছেন যে অনেক সময় এটি স্পষ্ট হয় না যে ওষুধের অতিরিক্ত মাত্রা দুর্ঘটনাক্রমে নাকি ইচ্ছাকৃতভাবে নেওয়া হয়েছে।

২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ওষুধের ওভারডোজের (Overdose) কারণে মৃত্যু হয়েছে ৩২৯০ জনের। ২০১৯ সালে মৃত্যু হয়েছে ৭০৪ জনের, ২০২০ সালে ৫১৪ জনের (কোভিড লকডাউনের কারণে কম মৃত্যু), ২০২১ সালে মারা গিয়েছে ৭৩৭ জন, ২০২২ সালে ৬৮১ জনের মৃত্যু হয়েছিল, ২০২৩ সালে মৃত্যু হয়েছিল ৬৫৪ জনের।

তবে বিশেষজ্ঞদের মতে ওষুধের ওভারডোজের কারণে মৃতের সংখ্যা আরও অনেকটা বেশি।

Related articles

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...