Thursday, May 14, 2026

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের শুভেচ্ছা বার্তা পোস্ট করেন।

বৈষ্ণব ভাবধারায় পূর্ণ রাস উৎসব পালিত হয় বাংলাসহ দেশজুড়ে। শ্রী চৈতন্য ভাবধারায় উৎসবের অন্যতম আকর্ষণ নবদ্বীপের মেলা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কৃষ্ণনগর জেলা পুলিশ। পুণ্য তিথি উপলক্ষে সকাল থেকে লম্বা লাইন দিঘার জগন্নাথ মন্দিরেও। উপচে পড়া ভিড় বাংলার সমুদ্র সৈকতে।

বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল শ্রীকৃষ্ণের প্রেম-প্রকৃতির উৎসব। পুরাণ মতে গোপিনী-সহ রাধাকৃষ্ণের আরাধনাই রাসের মূল বিষয়। শ্রীচৈতন্যদেব এই উৎসব পালন করেন বলে শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তী কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। পাশাপাশি আজ গুরু নানকের জন্মদিন উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...