Sunday, March 15, 2026

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

Date:

Share post:

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। তাঁর বাড়িতে গিয়ে পৌঁছেছেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা।

অভিযোগ, এনআরসি-এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ভাঙড়ের কাশীপুরের জয়পুরে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান শওকত মোল্লা। আশ্বাস দিয়েছেন পরিবারের পাশে থাকার। বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরেই এনআরসি আতঙ্কে ভুগছিলেন সফিকুল। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর আরও ভীত হতে থাকেন তিনি। বিধায়কের দাবি, এই আতঙ্কেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে সফিকুল। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

সফিকুল উত্তর ২৪ পরগণার হাড়োয়া ব্লকের কুলটি পঞ্চায়েতের ঘুসিঘটার বাসিন্দা। তিনি কয়েকদিন ধরে জপ্যপুরে শ্বসুরবারিতে থাকছিলেন। সফিকুলের স্ত্রী মদিরা বিবি দাবি করেছেন, তাঁর স্বামী বিগত কয়েকদিন ফহরে এসআইআর-এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন। তাঁর কাছে কোনও কাগজপত্র নেই বলে চিন্তায় ছিলেন। এই নিয়ে SIR আতঙ্কে মোট ৯ জনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ সামনে এসেছে।

বাংলায় এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। তা নিয়ে বহুবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধার্যণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল, মঙ্গলবার কলকাতার বুকে বিশাল মিছিল করেছিলেন দলনেত্রী, অভিষেক, দলের কর্মী সমর্থকরা এবং বহু সাধারণ মানুষ।

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...