Thursday, May 14, 2026

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

Date:

Share post:

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম ‘ল্যারিসা’। এবার তিনি প্রকাশ্যে এসে নাম, পরিচয় জানালেন সেই মডেল। ভোটার তালিকায় তাঁর ছবি ব্যবহারের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বুধবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে হরিয়ানায় কংগ্রেসের পরাজয়ের যোগসাজশ এবং ভোট জালিয়াতির অভিযোগ করেছিলেন। তাঁর আরও অভিযোগ ছিল, “এক যুবতী ভোটারের ছবি প্রকাশ্যে আনেন। অভিযোগ করেন, রাই বিধানসভা কেন্দ্রের ১০টি বুথের ২২ জায়গায় একই মহিলার ছবিতে ভোটার কার্ড।”

একটি ভিডিও প্রকাশ করে কী বললেন মডেল?বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে এসেছে সমস্ত তথ্য। সেই মডেলই নিজে জানিয়েছেন তাঁর নাম ল্যারিসা। তাঁর বক্তব্য,”পুরনো স্টক থেকে ছবি ব্যবহার করা হয়েছে। বর্তমানে আমি আর মডেলিং করি না। ভারতের রাজনীতি নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার ছবি নেওয়া হয়েছে কোনও স্টক ফোটো থেকে। সেই বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। বর্তমানে আমি একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও হেয়ার ড্রেসারের কাজ করি। ভারতবাসীকে খুব ভালোবাসি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, ছবিটা আমারই তবে ভোট দেওয়া তো দূরের কথা, ভারতেই কোনওদিন যায়নি। তবে এই মুহূর্তে আমার প্রোফাইলে ভারতীয় ফলোয়ারের সংখ্যা বেড়ে গিয়েছে। আমি সেই সমস্ত ভারতীয়দের ধন্যবাদ জানাই যারা আমার প্রোফাইলের স্টোরি দেখছেন। আমার বিষয়ে খোঁজ নিচ্ছে সংবাদমাধ্যম। আপনাদের ভাষা জানি না, তবে আমি কৃতজ্ঞ। অনেক সাংবাদিক আমার সাক্ষাৎকার চাইছেন। আমি তাঁদের বলতে চাই, এখন আমি কোনও মডেল নই, কোনও রহস্য নেই আমাকে ঘিরে।

বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোটগ্রহণ শুরু। তার ২৪ ঘণ্টা আগে চব্বিশে হেরে যাওয়া হরিয়ানা ভোটের সমীকরণে বোমা ফাটিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বলেছিলেন, ‘হরিয়ানায় হয়েছে। এবার বিহারেও হবে। ভোটচুরির সরকার। মাত্র আটটা আসনের জন্য কংগ্রেস সরকার গড়তে পারেনি। হরিয়ানায় ২ কোটি ভোটারের ২৫ লক্ষই ভুয়ো। প্রতি আটটিতে একটি ভোট চুরি হয়েছে। একটি আসনে কংগ্রেস হেরেছে মাত্র ৩২ ভোটে। চুরি না হলে সম্ভব?’

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...