Thursday, May 14, 2026

ম্যাচ আয়োজনে চূড়ান্ত ব্যর্থতা, বোর্ডের কড়া চিঠি সিএবিকে

Date:

Share post:

মাত্র কয়েক মাস আগেই ক্ষমতায় এসেছে সিএবির(CAB) নতুন কমিটি। সভাপতির নাম স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ম্যাচ আয়োজন করতে না পেরে মুখ পুড়ল সিএবির। তাও খোদ বিসিসিআইয়ের। যা নিয়ে চরম ক্ষুব্ধ বোর্ড(BCCI)।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিসিসিআই অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের দুটি ম্যাচ উত্তর প্রদেশ বনাম দিল্লি এবং অন্ধ্রপ্রদেশ বনাম রাজস্থান ম্যাচ হওয়ার কথা ছিল দেশবন্ধু পার্কের মাঠে। নিয়ম মতোই ম্যাচের আগের দিন – র ম্যাচ রেফারি এবং আম্পায়াররা মাঠ পরিদর্শন করতে গিয়ে চমকে যান। দেশবন্ধু পার্কে মাঠ এবং পিচ কোনটাই তৈরি নয়,  যার ফলে  আয়োজন সম্ভব নয় বলে তারা ঘোষণা করে দেন।

গোটা বিষয়টি নিয়ে তারা অভিযোগ জানান বিসিসিআইকে।এরপরই বোর্ডের পক্ষ থেকে কড় ইমেল করা হয় বিসিসিআইকে। সিএবির কাছে জানতে চাওয়া হয় আগে থেকে সূচি দেওয়া হলেও কেন মাঠ বা পিচ তৈরি করা হল  না।  বোর্ডের জেনারেল  ম্যানেজার আবে  কুরুভিল্লা চরম ক্ষুব্ধ এই ঘটনায়। গোটা বিষয়টি নিয়ে সিএবির কাছ জবাব চাওয়া হয়েছে।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...