Tuesday, June 23, 2026

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

Date:

Share post:

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করলেন কমিশনকে।

সাংসদের অভিযোগ, “এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকলেই নাকি অনলাইনে ফর্ম ফিলআপ করা যাবে। কিন্তু এটা তো এতদিনের সিস্টেমই ছিল না। সাধারণ মানুষের কতজনেরই বা মোবাইল নম্বর এপিকের সঙ্গে যুক্ত আছে? আমারও নেই। এখন হঠাৎ করে এমন নিয়ম চাপিয়ে দেওয়া মানে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়।”

তৃণমূলের সাংসদের বক্তব্য, কমিশনের এমন ‘অবাস্তব’ নিয়মে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তিনি বলেন, “যতসব ফালতু কথাবার্তা বলে মানুষকে ভয় দেখানো হচ্ছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ।”

তৃণমূল শিবিরের একাংশের দাবি, এই নতুন প্রক্রিয়া কার্যত ভোটার তালিকা সংশোধনের পথে বাধা তৈরি করবে। অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন – ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...