Saturday, May 16, 2026

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের কৌতূহল ইডেন বিশ্বকাপে কোন কোন ম্যাচ পাবে?

সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপ( T20 World Cup) সেমিফাইনালে হতে পারে ইডেনে(Eden)।  একটি সেমিফাইনাল হতে পারে ইডেনে এবং অপরটি মুম্বইয়ের ওয়াংখেড়ে। ভারতের সঙ্গে  আসন্ন বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কাও। ফলে অনেক অঙ্ক মিলিয়ে ভেন্যু নির্ধারণ করতে হচ্ছে বিসিসিআইকে।

ভারতে ম্যাচগুলি হবে আহমেদাবাদ, কলকাতা, মুম্বই, দিল্লি ও চেন্নাইয়ে। অন্যদিকে শ্রীলঙ্কায় ম্যাচ হবে প্রেমদাসা, পাল্লেকেলে, ডাম্বুলা বা হামবানটোটায়।  বোর্ড সূত্রের খবর, প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনায় এগিয়ে রয়েছে বেঙ্গালুরু।

উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আহমদাবাদ। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল হবে কলম্বোয়। উল্লেখ্য, ২০২৩ এক দিনের বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হয়েছিল আহমদাবাদে। যদি ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হয় সেই ম্যাচটি হবে কলম্বোয়। অপর সেমিফাইনালটি হবে মুম্বইয়ে। ফলে আশা আশঙ্কার দোলাচলে ইডেন।

উদ্বোধনী ম্যাচ এবং ফাইনালের দৌড়ে রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে আবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও আয়োজিত হতে পারে আরেকটি সেমিফাইনাল। সেক্ষেত্রে ফাইনাল কোথায় হবে তা নিশ্চিত নয়। তবে পাকিস্তান বা শ্রীলঙ্কা সেমিফাইনাল-ফাইনালে পৌঁছলে তা আয়োজিত হবে শ্রীলঙ্কার কলম্বোয়।

আপাতত ইডেন  তৈরি ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের জন্য।  ইতিমধ্যেই ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার কলকাতায় চলে এসেছে।

 

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...