Wednesday, May 6, 2026

এবার শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদের আদালত চত্বর! মৃত ৯, আহত বহু

Date:

Share post:

সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের একনম্বর গেটের সামনের সিগনালে শক্তিশালী বিস্ফোরণের রেশের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder Blast) কেঁপে উঠল ইসলামাবাদের (Islamabad) জি-১১ সেক্টরের আদালত চত্বর (Court Complex)। পাকিস্তানের (Pakistan) সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সাড়ে ১২টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় বেশ ৯ জনের মৃত্যু হয়েছে। ২০-২৫ জন  আহত হয়েছেন বলে সূত্রের খবর। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা। বিস্ফোরণের ফলে চত্বরে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল (Fire Bridged)।

পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ আদালত চত্বরে পার্কিং এলাকায় পার্ক করা গাড়িতে বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণের পর গাড়িটিতে আগুন ধরে যায়। তার জেরে এলাকায় আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তা কর্মীরা আদালত চত্বরের কাছে বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়ায়। ছোটাছুটি করতে থাকেন ওখানে থাকা সবাই। ফলে বিশৃঙ্খলা দেখা দেয়।

ইসলামাবাদ (Islamabad) শক্তিশালী গাড়ি বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯জনের মৃত্যুর খবর মিলেছে। ২০-২৫ জন আহত হয়েছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর। প্রাথমিক তদন্ত অনুযায়ী, পার্ক করা গাড়ির ভিতরে লাগানো গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণটি ঘটেছে। এতটাই তীব্র ছিল যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। কাছাকাছি পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের বেশিরভাগই আইনজীবী এবং আদালতে কর্মরত কর্মী বলা জানা গিয়েছে।
আরও খবরবিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...