Wednesday, May 6, 2026

এবার কুমারগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ! SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

Date:

Share post:

এসআইআর আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার মানুষের। তালিকায় নাম না থাকা বা নাম-ঠিকানার ভুলে দেশছাড়া হওয়ার আতঙ্কে জেরবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণের সাধারণ মানুষ। এবার এসআইআর আতঙ্কে (SIR fear) আত্মহত্যার অভিযোগ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে (Kunarganj)। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী (suicide) হন ওছমান মণ্ডল নামে ওই বৃদ্ধ।

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের আগাছা এলাকার বাসিন্দা ওছমান মণ্ডলের (৬৫) নাম ভোটার তালিকায় ছিল। কিন্তু সেখানে ছিল বানানের সমস্যা। তালিকায় (voter list) নাম ছিল ওছমান মোল্লা। আর ভোটার কার্ড (Epic card) ও আধার কার্ডে (Aadhaar card) নাম ছিল ওছমান মণ্ডল। ফলে নামের বানানের গণ্ডগোলে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তিনি আতঙ্কে ছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের।

প্রায় তিন বছর ধরে কেন্দ্রের সরকার সিএএ (CAA) ও এনআরসি-র (NRC) হাওয়া তোলার পর থেকেই আতঙ্কে ছিলেন বৃদ্ধ ওছমান। সেই সময় থেকেই দেশ থেকে বিতাড়নের ভয় তাঁকে তাড়া করত। সেই আতঙ্কে কিছুটা মানসিক ভারসাম্যও হারিয়েছিলেন তিনি, দাবি পরিবারের। সোমবার গভীর রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।

আরও পড়ুন: এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরিবারের সাথে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাঁদের দাবি, প্রত্যন্ত এলাকার মানুষ নিজেদের ফর্ম নিজেরা ফিলাপ করতে গিয়ে নামের বানান থেকে বিধানসভার বিবরণ দিতে গিয়ে ভুল করে ফেলছেন। আগেও এমন ভুল হয়েছে। তাঁদের প্রশ্ন, এর দায় কে নেবে? মৃত ওছমানের দেহট ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...