Wednesday, March 11, 2026

খুন-ধর্ষণ-নরমাংস ভক্ষণের অভিযোগ! শীর্ষ আদালতে বেকসুর খালাস নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

Date:

Share post:

ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ ও নরমাংস ভক্ষণের নারকীয় কাণ্ডের অভিযোগ ছিল। নিঠারি হত্যাকাণ্ডের (Nithari Murder Case) ঘটনা সারা ফেলেছিল দেশ এবং দেশের বাইরেও। এবার এই ঘটনার অন্যতম অভিযুক্ত সুরেন্দ্র কোহলিকেও শেষ মামলা থেকেও বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে এই অভিযুক্ত এবার নিশ্চিন্তে জেলের বাইরে ঘুরে বেড়াতে পারবে। মঙ্গলবারে সকালে বেকসুর খালাসের রায় দিয়েছেন দেশের প্রধান বিচারপতি বি আর গভাই, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ।

প্রায় ২০ বছরের পুরনো নিঠারি কাণ্ডের (Nithari Murder Case) ভয়াবহতা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা অবলম্বনে তৈরিও হয়েছিল ‘সেক্টর ৩৬’ ছবি। এই মামলায় কোড়লিকে ফাঁসির সাজা শুনিয়েছিল CBI আদালত। এর বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টে (Allahabad High Court) আবেদন করলে মুক্তি পেয়ে যায় অভিযুক্ত। কোহলির মালিক মনিন্দর সিং পান্ধেরের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হলেও, বেশ কয়েকটি মামলায় তিনিও পরে বেকসুর খালাস পান।

২০১১ সালে কোহলিকে দোষী সাব্যস্ত করে দেশের সর্বোচ্চ আদালত। সেই রায়কে সুপ্রিম কোর্টে ফের চ্যালেঞ্জ করে অভিযুক্ত। সেই মামলার পূর্ববর্তী শুনানিতে আদাতলের পর্যবেক্ষণ ছিল তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্ট বলেছিল, শুধুমাত্র জবানবন্দি ও বাজেয়াপ্ত একটি রান্নাঘরে ব্যবহৃত ছুরির উপরে ভিত্তি করে সুরেন্দ্রকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এখনও সেই রায় রায় বহাল রাখা হলে তা ‘ন্যায়বিচারের প্রতি উপহাস হবে’।

এর আগে ১৩টির মধ্যে ১২টি মামলায় সুরেন্দ্র বেকসুর খালাস পায়। ১৩তম তথা শেষ মামলায় ১৫ বছর বয়সি এক কিশোরিকে খুনের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। যেটি আজ খারিজ হয়ে গেল।

নয়ডার ৩১ নম্বর সেক্টরের গ্রাম নিঠারি। এই গ্রামে ২০০৫-এর গোড়ার দিক থেকেই অস্বাভাবিক ভাবে অনেক মহিলা এবং শিশু নিখোঁজ হওয়ার খবর সামনে আসতে থাকে। রিম্পা হালদার নামে এক ১৪ বছর বয়সি কিশোরী ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি নিঠারি গ্রাম থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। ২০০৬ সালের ৭ মে নিঠারি গ্রামের পায়েল নামের এক যুবতী নিখোঁজ হয়ে যায়। মনিন্দরের বাংলোর পিছনের ড্রেন থেকে নরকঙ্কাল ভর্তি অনেকগুলি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। বাংলোর পাশের একটি জায়গায় মাটি খুঁড়ে অনেকগুলি নরকঙ্কাল উদ্ধার করা হয়। মোট ১৭টি নরকঙ্কাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ১৭টি নরকঙ্কালের মধ্যে ১১টি ছিল কিশোরীদের। সিবিআই জানায়, মোট ১৫টি খুলি উদ্ধার করা হয়েছে। ২০১৭ সালে পিঙ্কি সরকার নামে ২০ বছর বয়সি এক মহিলাকে খুন-ধর্ষণ করার জন্যও দোষী সাব্যস্ত হন সুরিন্দর এবং মনিন্দর। তারপরেও দোষীরা পেল না শাস্তি।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...