Wednesday, May 6, 2026

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

Date:

Share post:

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ তিন বছর তিন মাস বন্দিজীবন। তারপরেও রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ভাবছেন না তৃণমূলের(TMC) প্রাক্তন মহাসচিব। বরং বেহালার মানুষের কাছে চাইবেন বিচার।

কী বিচার চাইছেন পার্থ((Partha Chatterjee)? ঘরে ফেরার পর ঘনিষ্ঠ মহলে নিজের ইচ্ছে-অনিচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন কথার পৃষ্টে কথায়। কী বলেছেন বাড়ি ফিরে পার্থ? তিনি বলেছেন, আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ। পরপর পাঁচবার আমাকে তাঁরা জিতিয়েছেন। আমি কৃতজ্ঞ তাঁদের কাছে। বেহালার মানুষের কাছেই এই অবিচারের বিচার চাইব।

পার্থর কথায় স্পষ্ট ইঙ্গিত রাজনীতিতে তাঁর এখনও যথেষ্ট আগ্রহ। প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস কি তাঁকে ফেরাবে? পুরনো সম্মান দেবে? সাসপেনশন তুলে নেবে? প্রার্থী করবে? সেটাই লাখ টাকার প্রশ্ন।

 

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...