Wednesday, May 6, 2026

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

Date:

Share post:

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন (Nandan) চত্বরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘুরে দেখার পাশাপাশি কলাকুশলীদের সঙ্গে আড্ডা দেন দেখা মমতা। বলেন, কিছু পুরনো দিনের আড্ডা শেয়ার করলাম, আমাদের দুষ্টুমি! 

এদিন পাঁচটা নাগাদ আচমকা নন্দন-রবীন্দ্রসদন চত্বরে Kiff-এ হাজির হন মুখ্যমন্ত্রী। সোজা যান নন্দনের দোতালায় কনফারেন্স রুমে (Conference Room)। সেখানে প্রায় ঘণ্টাখানেক থাকেন। বেরোনর পথে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে মুখ্যমন্ত্রী জানান, “এখানে আড্ডা মারতে এসেছিলাম। অন্য সময় সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তবে এই সময় নন্দন একেবারে মিলন মেলায় পরিণত হয়।” মমতার কথায়, “কাউকে না জানিয়ে চলে এসেছিলাম। কিছু পুরোনো দিনের আড্ডা শেয়া করলাম। কিছু আমাদের দুষ্টুমির গল্প।“ তবে, জানালেন কাজের চাপে সময়াভাবে সিনেমা দেখা হয়নি। 

মুখ্যমন্ত্রী জানান, “আমি সিনেমার অনুরাগী। ইন্দ্রনীলের কাছে শুনেছি কারা গান গাইবে। এইসব গান আমার মুখস্থ থাকে। সকালে উত্তরবঙ্গ থেকে এসেছি, এখন কিছু কাজ আছে, পারলে পরে আবার আসব।“ সাংবাদিকের প্রশ্নের উত্তরে মমতা জানান, “প্রত্যেক বছর ফেস্টিভ্যাল আরও বড় হবে।”
আরও খবরগতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ক্ষুদে দর্শককে আদর করেন মুখ্যমন্ত্রী। নন্দনের ফিল্মি সাজসজ্জাও ঘুরে দেখেন। চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণ আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে ভিড় জমে যায়। মমতার সঙ্গে হাত মেলাতে, ছবি তুলতে চান উৎসাহীরা। সকলের উদ্দেশ্যে হাত নাড়েন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

 

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...