দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা হচ্ছে না তেজস্বী যাদবের। ফের বিহারে সরকার গড়বে এনডিএ। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলছেন নীতীশ কুমার। তবে, এর আগে বিভিন্ন নির্বাচনে দেখা গিয়েছে একাধিক সংস্থার এক্সিট পোলকে মিথ্যে প্রমাণ করেন জনাদেশ গিয়েছে উল্টো দিকে।

মঙ্গলবার, দ্বিতীয়দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই একে একে বিভিন্ন এক্সিট পোলের ফল বেরতে শুরু করে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি, জেডিইউ, লোক জনশক্তি পার্টির জোট ২৪৩টি আসনের মধ্যে ১৪৭টি আসন পাবে। লালুপ্রসাদের আরজেডি, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের মহাগঠবন্ধন ৯০টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে। আর এক সময়ের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি শুরুতেই মুখ থুবড়ে পড়বে। পিকে-র দল একটির বেশি আসন জিতবে না বলে মত জনমত সমীক্ষা। নির্দলরা পেতে পারে ৫টি আসন।

বিহার বিধানসভায় ১২২ হল ম্যাজিক ফিগার।
পি-মার্কের এক্সিট পোলের অনুযায়ী,
এনডিএ ১৪২ থেকে ১৬২ আসন পাবে
মহাগঠবন্ধন ৯৮টির বেশি আসন পাবে
জন সুরজ ১ থেকে ৪ আসন আসন পাবে

টিআইএফ রিসার্চও এক্সিট পোলের অনুযায়ী,
এনডিএ ১৪৫ থেকে ১৬৩ আসন পাবে
বিরোধীরা মাত্র ৭৬ থেকে ৯৫ আসন পাবে

দৈনিক ভাস্কর এক্সিট পোলে ইঙ্গিত,
এনডিএ ১৪৫ থেকে ১৬০ আসন পাবে

ম্যাট্রিজ-এর ইঙ্গিত,
এনডিএ ১৪৭ থেকে ১৬৭ আসন পাবে
মহাগঠবন্ধন ৭০ থেকে ৯০ আসন পাবে
জন সুরজ ৩টির বেশি আসন পাবে না

পিপলস ইনসাইট এবং পিপলস পালস এক্সিট পোল অনুযায়ী,
এনডিএ ১৩৩ থেকে ১৪৮ আসন পাবে
মহাগঠবন্ধন ৮৭-১০২ আসন পাবে (একটি বামফ্রন্ট রয়েছে)

তবে, কেউই কিশোরের জন সুরজ দলকে গুরুত্ব দেয়নি। দৈনিক ভাস্করের এক্সিট পোল বলেছে যে তিনি একটি আসনেও জিতবেন না।

জেভিসির মতে,
এনডিএ ১৩৫ থেকে ১৫০ আসন
মহাগঠবন্ধন ৮৮ থেকে ১৩৩ আসন
জন সুরজ পার্টি একটি আসন পাবে

চাণক্য কৌশল অনুযায়ী,
এনডিএ জোট ১৩০ থেকে ১৩৮টি আসন পাবে
মহাগঠবন্ধন ১০৮টি আসন পাবে
তবে, সত্যিই জনাদেশ কোন দিকে গিয়েছে, তার জন্য অপেক্ষা করতে হবে ১৪ নভেম্বর ভোট গণনা পর্যন্ত।
আরও পড়ুন- স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী

