Thursday, May 7, 2026

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

Date:

Share post:

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। নিজের ছবি ও অন্য পরিচালকের জন্য আগে গান লিখেছেন সৃজিত তবে এবার সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। নিজের ছবির গান লিখলেও তিনি সেই গানের সুর দেন নি কখনো। এবার প্রথম সুরকার হিসেবে কাজ করতে চলেছেন সৃজিত। ‘লে ছক্কা’, ‘ক্রস কানেকশন’ ছবির জন্য গান লিখেছিলেন তিনি তবে এবার অন্য পরিচালকের ছবিতে সুরকার হিসেবে কাজ করবেন সৃজিত।

পরিচালক সুমন ঘোষ পরিচালিত ছবি ‘শ্রীরামপুর ডায়রিজ’ ছবিতে সুরকার হিসেবে থাকছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের অনুরোধে এই নতুন ভূমিকায় কাজ করতে চলেছেন তিনি। ছবিটিতে ৯ – এর দশকের গোড়ার দিকের একটি প্রেম কাহিনি দেখানো হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত জীবনেও এই দুই তারকার কেমিস্ট্রি জমজমাট। ছবির পর্দায় যে তাদের রসায়ন ভালোই থাকবে বলা বাহুল্য।

সৃজিতের পরবর্তী ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতেও সুরকার হিসেবে থাকছেন তিনি। পরিচালক হিসেবে নয় শুধু, সুরকার হিসেবেও গুরু দায়িত্ব পালন করবেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ১ মে। এই ছবিতে জুটি বেঁধেছেন আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। প্রথম বড়পর্দায় অভিনয় করবেন দিব্যানি মন্ডল। থাকছেন রুদ্রনীল ঘোষ, টোটা রায়চৌধুরী, কাঞ্চন মল্লিক এবং সত্যম ভট্টাচার্য।

আরও পড়ুন – উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...