Monday, May 11, 2026

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

Date:

Share post:

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং ভেঙে সোজা নদীতে পড়ে গাড়িটি। জানা গিয়েছে, ঘটনায় বছর পনেরোর এক কিশোর এবং এক বৃদ্ধ-সহ ৫ জনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর মহারাষ্ট্রের (Maharashtra) বলে পুলিশ সূত্রে খবর। গাড়িটি দিল্লি থেকে গুজরাটের (Gujarat) দিকে যাচ্ছিল। মুম্বই-দিল্লি এক্সপ্রেসওয়েতে (Mumbai-Delhi Expressway) মাহি নদীর (Mahi river) ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। গাড়ির সকলেই মুম্বই এবং আমেদাবাদের বাসিন্দা। দেখতে পেয়ে দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। দেহ উদ্ধার করে রতলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সুপারিনটেনডেন্ট অমিত কুমার জানিয়েছেন যে, জেলা সদর দপ্তর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রাওতি থানার সীমানার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি দ্রুত গতিতে চলছিল এবং খাদে পড়ে যাওয়ার আগে অ্যালুমিনিয়ামের সুরক্ষাবলয় সম্পূর্ণ ভেঙে ফেলেছিল। নিহতদের মধ্যে একজন ১৫ বছর বয়সী ছেলে এবং একজন ৭০ বছর বয়সী বৃদ্ধ ছিলেন।

আরও পড়ুন: কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

রাওতি থানার এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন স্থানীয়রা একটি জোরালো শব্দ শুনে গিয়ে দেখেন, গাড়িটি নদীখাদে পড়ে রয়েছে। সিসিটিভি ফুটেজ (CCTV footage) দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মারাত্মক গতিবেগের ফলেই গাড়ির চালক গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তবে গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা ঘটে তাই স্বাভাবিকভাবেই আরও একবার এই রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...