Monday, April 27, 2026

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

Date:

Share post:

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ (KMDA)। রাজ্যের পুরমন্ত্রী তথা কেএমডিএ–র চেয়ারম্যান ফিরহাদ হাকিমের (Firhad Hakim) উপস্থিতিতে ক্লাবগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে এই চুক্তি (contact) স্বাক্ষরিত হয়েছে। ব্রিটিশ আমলে ১৯২৩ থেকে ১৯৩৪ সালের মধ্যে গড়ে ওঠা এই ছ’টি ক্লাব হল— ক্যালকাটা রোয়িং ক্লাব (CRC), বেঙ্গল রোয়িং ক্লাব (BRC), লেক ক্লাব (Lake Club), লেক ফ্রেন্ডস সুইমিং ক্লাব, ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি (ILSS)।

কেএমডিএ সূত্রের খবর, এতদিন পর্যন্ত বেশ কিছু ক্লাব লিজ (lease) চুক্তি থাকার দাবি করলেও কোনও দলিল দেখাতে পারেনি। তারা কেএমডিএ–র বিল অনুযায়ী ভাড়া মিটিয়ে আসছিল। কিন্তু তার নির্দিষ্ট কাঠামো বা আইনি ভিত্তি ছিল না। তাই ভাড়া বৃদ্ধির বিষয়টি অনিয়মিত হয়ে পড়েছিল। তাই ওই ৬ টি ক্লাবকে আইনি কাঠামোর আওতায় আনা এবং ভাড়ার ব্যবস্থা সুসংহত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ।

আরও পড়ুন: রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

নতুন চুক্তি অনুযায়ী, ভাড়া (rent) প্রতি পাঁচ বছর অন্তর ৫ শতাংশ বৃদ্ধি পাবে। দশ বছর অন্তর উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে চুক্তি (contact) নবীকরণ হবে। খোলা জমির ক্ষেত্রে প্রতি বর্গফুটে এক টাকা এবং নির্মিত অংশের ক্ষেত্রে প্রতি বর্গফুটে ২ টাকা ২০ পয়সা হিসাবে নতুন ভাড়ার হার ধার্য করা হয়েছে। আগামী বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই নতুন ব্যবস্থা।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...