Monday, May 18, 2026

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

Date:

Share post:

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর স্টেশনের (Dakshineswar Metro Station) কাছে সিগন্যালিংয়ের সমস্যা খতিয়ে দেখতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। আপাতত প্রান্তিক স্টেশন হিসেবে বরাহনগরকেই ধরা হচ্ছে। দ্রুত কাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। সকাল সকাল পাতাল পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা।

শনিবার সকালে মেট্রো স্টেশনে পৌঁছে যাত্রীরা জানতে পারেন রক্ষণাবেক্ষণের কাজের কথা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প উপায়ে গন্তব্যে বা কর্মস্থলে পৌঁছোনোর চেষ্টা করছেন। অন্যান্য স্টেশন গুলিতেও দেরিতে মেট্রো চলছে। যাত্রীদের অভিযোগ রেলের কাজের কথা আগে থেকে ঘোষণা করা হয়নি। যদি শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিত তাহলে সেই মতো সিদ্ধান্ত নিতে পারতেন নিত্যযাত্রীরা। এখন কাজের সময় বেরিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...