Wednesday, March 18, 2026

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

Date:

Share post:

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান, কখনও ঠিকানার জটিলতায় ২০০২ সালের ভোটার তালিকায় (voter list) নাম থাকা ব্যক্তিরাও ফর্ম ফিলাপ (form fillup) নিয়ে একের পর এক অশান্তিতে। সেই আতঙ্কে ব্রেন স্ট্রোকে (brain stroke) আক্রান্ত হলেন উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুর (Duttapukur) এলাকায়। গুরুতর অবস্থায় তিনি এনআরএস মেডিক্যাল কলেজে (NRS Medical College) ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

দত্তপুকুর থানার অন্তর্গত চাটুরিয়া এলাকার বাসিন্দা জিয়ার আলি। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর ও তাঁর পরিবারের সকলের নাম রয়েছে। সেই মতো তিনি ইনিউমারেশন ফর্মও (enumeration form) পেয়েছেন। কিন্তু সেই ফর্ম পাওয়ার পর থেকেই তিনি দুশ্চিন্তায় পড়েন, দাবি পরিবারের। বয়সের কারণে এমনিতেই অসুস্থ ছিলেন তিনি। তার উপর এই ফর্ম ফিলাপ করতে গিয়ে যদি কোনও সমস্যা হয়, তা নিয়ে দুশ্চিন্তা করছিলেন।

আরও পড়ুন : পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

পরিবারের সদস্যদের দাবি, ফর্মের (enumeration form) বেশ কিছু ফটোকপি করে তিনি ফর্মের সঠিক ফিলাপ (form fillup) করার চেষ্টা চালাচ্ছিলেন। সেই দুশ্চিন্তায় শুক্রবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকেরা তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত। এরপর তাঁকে এনআরএস-এ স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার তাঁর মৃত্যু হয়।

spot_img

Related articles

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...