Wednesday, March 18, 2026

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

Date:

Share post:

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের স্বার্থে সেই নীলবাতি গাড়িটি (blue beacon vehicle) আটক করল বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Commissionerate) পুলিশ। সেই সঙ্গেই এই গাড়ি নিয়েও প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ (Prashant Barman, BDO) যতই এই খুন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে চলেছেন, ততই বেশি করে যেন তাঁর এই খুনে যোগাযোগ স্পষ্ট হয়ে পড়ছে।

নিউটাউনের যাত্রাগাছি এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV footage) দীর্ঘদিন ধরেই খতিয়ে দেখেছে বিধাননগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ। সেই সূত্রেই জানা যায়, ঘটনার রাতে নিহত স্বর্ণ ব্যবসায়ী (gold trader) স্বপন কামিল্যার দেহ পাচারে ব্যবহার হয়েছিল বিডিও প্রশান্ত বর্মণের গাড়িই (blue beacon vehicle)। তবে সেক্ষেত্রে খুলে রাখা হয়েছিল নীল বাতিটি। যার ফলে সাধারণ নাগরিক বা স্থানীয় বাসিন্দাদের চোখে সেভাবে পড়েনি গাড়িটি।

আরও পড়ুন: কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

এই ঘটনায় সোনা পাচার চক্রের হদিশ পেয়েছে বিধাননগর গোয়েন্দা বিভাগ। যে চক্রের সঙ্গে মৃত স্বর্ণ ব্যবসায়ীর যোগের অভিযোগ উঠে এসেছে ইতিমধ্যেই। তবে তাঁর খুনের কারণ খুঁজতে গিয়ে বড়সড় চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দারা, এমনটাই সূত্রের খবর। সেই চক্রের সঙ্গে কোচবিহারের সজল সরকারের যোগের ইঙ্গিত পেয়েছে পুলিশ। তার পরিবারকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। তবে তাতে কোনওভাবেই সরকারি উচ্চপদে বসে খুনের মতো ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ থেকে মুক্ত হতে পারছেন না বিডিও প্রশান্ত বর্মণ।

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...