Wednesday, March 18, 2026

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

Date:

Share post:

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী। কিন্তু সুখের সময় বেশিদিন স্থায়ী হবে কি? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা দেখা গেছে। এর জেরে আগামী সপ্তাহের শুরু থেকেই দু-তিন ডিগ্রি করে ঊর্ধ্বমুখী হতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। রবিবার সকালে হালকা কুয়াশার দেখা মিলেছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমের জেলাগুলিতে পারদপতন অব্যাহত। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি, পুরুলিয়ায় উষ্ণতা নামল ১২ ডিগ্রিতে।

আবহবিদরা বলছেন, রবিবার রাতের পর থেকে বাতাসের গতি পরিবর্তন হবে। পশ্চিমী শীতল শুষ্ক বাতাসের প্রভাব কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার পাশাপাশি বঙ্গোপসাগরের গরম পূবালী বাতাস বইবে দক্ষিণবঙ্গে কিছু জেলায়। মঙ্গলবার পর্যন্ত রাতের উষ্ণতা বাড়বে, সাময়িক উধাও হবে শীত। ছুটির দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে।আগামী ৩-৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। পার্বত্য জেলায় ২০০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা।

 

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...