Monday, May 18, 2026

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

Date:

Share post:

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা। সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো (Dakshineswar to Maidan) চললেও ব্লু লাইনে (Blue line Metro Route) বাকি অংশে পরিষেবা বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে যে কাজ শুরু হয়েছিল তা সময় মতো শেষ না করতে পারায় এই সমস্যা তৈরি হয়। তবে কিছুক্ষণ হলো পুরোপুরি পরিষেবা চালু হয়েছে। সকাল সাড়ে দশটার খবর অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। অত্যন্ত ধীরগতিতে ট্রেন চলার পাশাপাশি মেট্রোর সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। অফিসের দিনের পাশাপাশি ছুটির সকালেও প্রয়োজনে বেরিয়ে এভাবে পাতাল পরিষেবায় ভোগান্তিতে বিরক্ত যাত্রীরা।

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...