Friday, March 20, 2026

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

Date:

Share post:

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)। মতুয়া দলপতিদের পাশে থেকে অনশন মঞ্চেও রয়েছেন তিনি। এবার তাঁদের পাশে দাঁড়ালো রাজ্য প্রশাসন। রবিবার অনশন (hunger strike) মঞ্চে গেলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) ও স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)।

রবিবার ঠাকুরনগরে (Thakurnagar) মতুয়া (Matua) দলপতিদের অনশন ১২তম দিনে পড়ল। ইতিমধ্যেই একাধিক দলপতি অসুস্থ হয়ে অনশন মঞ্চেই চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু তাঁরা অনশন মঞ্চ ছেড়ে, আন্দোলন ছেড়ে যাননি। তবে এক দলপতি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই পরিস্থিতিতে মতুয়ারা নিজেদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতেই অনড়। এসআইআর-এর (SIR) মাধ্যমে সিএএ (CAA) করে তাঁদের নতুন করে নাগরিক হওয়ার কমিশনের শর্ত মানতে নারাজ তাঁরা।

আরও পড়ুন : রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

সেই আন্দোলনকারীদের সমর্থন জানাতে রবিবার তাঁদের পাশে যান মন্ত্রী শশী পাঁজা ও মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিকাল চারটে নাগাদ বড়োমার ঘরের বাইরে যেখানে অনশনে মতুয়া দলপতিরা, সেখানে পৌঁছন তাঁরা। মমতাবালা ঠাকুরসহ অনশন মঞ্চে উপস্থিত দলপতিদের সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন। যাঁরা অনশন করছেন, তাঁদের সঙ্গে কথা বলেন।

Related articles

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...