Saturday, May 23, 2026

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

Date:

Share post:

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে। সকাল ১০টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। হেল্পলাইন নম্বর দুটি হল ৯০০৭০৭৯৮৬৬ এবং ৯৪৭৭৪৬৪৬৭০।

এদিন হেল্পলাইন নম্বর প্রকাশ করে হাওড়া জেলাশাসক পি দিপাপ প্রিয়া জানিয়েছেন, জেলার সমস্ত এসআইআর সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তারপরও যদি কেউ এখনও পর্যন্ত এনুমারেশন ফর্ম পাননি বা ফর্ম পূরণে কোনও সমস্যার সম্মুখীন হন, তারা এই হেল্পলাইনে যোগাযোগ করে প্রশাসনের সহায়তা নিতে পারবেন। জেলার প্রশাসন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে ভোটাররা সময়মতো ফর্ম পূরণ করতে পারবেন এবং ভোটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন থাকবে।

আরও পড়ুন – স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...