Sunday, May 24, 2026

সুজনের প্রতি সৌজন্য, গিলের বিকল্প নিয়ে ভাবনা শুরু গম্ভীরের

Date:

Share post:

ইডেন থেকেই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত।  সোমবার বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার ইডেনে অনুশীলন শুরু করে দিল ভারত। এ দিন অবশ্য অনুশীলন বাধ্যতামূলক ছিল না। অধিকাংশই হোটেলে ছিলেন।সাই সুদর্শন, ধ্রুব জুরেল, আকাশ দীপেরা।

শুভমান গিলের দ্বিতীয় টেস্ট খেলা অনিশ্চিত। ফলে তিন নম্বরে নতুন ব্যাটার খুঁজতে হবে গম্ভীরকে (Gautam Gambhir)। কোচের হাতে দুই অপশন রয়েছে সাই সুদর্শন এবং দেবদত্ত পাড্ডিকল। মঙ্গলবার অনুশীলনে এই ব্যাটার দীর্ঘক্ষণ মহড়া সারলেন স্পিন বোলিংয়ের বিরুদ্ধে।

এদিকে ভারতীয় শিবিরে ফের যোগ দিয়েছেন নীতীশ রেড্ডি। সোমবার সন্ধেবেলাতেই কলকাতায় সিনিয়র দলে যোগ দিয়েছেন। দলের সবার সঙ্গে গুয়াহাটিতে যাচ্ছেন এই অলরাউন্ডার। যদি দলের প্রয়োজন হয়, তাহলে তাঁকে খেলানো হতে পারে। শনিবার শুরু হচ্ছে  দ্বিতীয় টেস্ট। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নীতীশের খেলার সম্ভাবনা কম।

প্রথম টেস্টে হারের পর গম্ভীরের মুখে সুজন মুখোপাধ্যায়ের প্রশংসা যে শুধু কথার কথা ছিল না, তার প্রমাণ পাওয়া গেল মঙ্গলবার। অনুশীলনের মাঝে ইডেনের পিচ কিউরেটরের  সঙ্গে বেশ কিছু্ক্ষণ হাসি মুখে কথা বলতে দেখা গিয়েছে গম্ভীরকে। পরস্পরকে জড়িয়েও ধরেছেন তাঁরা।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...