Tuesday, March 24, 2026

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

Date:

Share post:

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই অস্থির হয়ে পড়েছেন হুমায়ুন। ভেবেছিলেন হয়তো এবার ডেকে পাঠানো হবে। বা দলের তরফ থেকে মধ্যস্থতা করা হবে। দুর্ভাগ্যক্রমে বারবার দল বিরোধী পথে যাওয়া হুমায়ুন কবীরকে (Humayun Kabir) নিয়ে একেবারে নীরব তৃণমূল কংগ্রেস (TMC)। আর তাতে হতাশায় একের পর এক স্বার্থসিদ্ধির বক্তব্য পেশ করে চলেছেন ভরতপুর (Bharatpur) বিধায়ক। এবার নাম করলেন এমন এক তৃণমূল নেতার যিনি একসময় ফাঁস করে দিয়েছিলেন হুমায়ুনের কীর্তি। তাতেই স্পষ্ট, নিজের কীর্তি প্রকাশ্যে চলে আসাতেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ভরতপুর বিধায়ক।

এবার হুমায়ুনের নিশানায় তৃণমূল শ্রমিক সংগঠনের (INTTUC) বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি নীলিমেশ বিশ্বাস (Nilimesh Biswas)। হুমায়ুন কবীরের দাবি, নীলিমেশ বিশ্বাস তোলাবাজি করেন। সেই অভিযোগ কোনও প্রমাণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন তিনি।

প্রসঙ্গত, এ বছর আগেও একবার নতুন দল করা নিয়ে অনেক দহরম-মহরম করেছিলেন হুমায়ুন কবীর। সেই সময় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁকে ডেকে পাঠান। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন নীলিমেশ বিশ্বাসও (Nilimesh Biswas)। শোনা যায় সেই বৈঠকে নীলিমেশই হুমায়ুনের (Humayun Kabir) যাবতীয় কীর্তিকলাপ ফাঁস করে দিয়েছিলেন অভিষেকের সামনে। আর তারপরেই চুপসে গিয়েছিল হুমায়ুনের বেলুন।

আরও পড়ুন : কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ আনন্দ বোসের! চিঠি মানেই FIR নয়: পাল্টা তোপ তৃণমূল সাংসদের

নতুন দলগড়ার কথা বলার পর থেকে আবার সেই নীলিমেশের বিরুদ্ধে সরব হুমায়ুন। নানাভাবে ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁকে এবং তৃণমূলের শ্রমিক সংগঠনকে বিপাকে ফেলতে চাইছেন ভরতপুরের বিধায়ক। নীলিমেশ ছাড়াও আগেই মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। যদিও তাতেও অমল দেয়নি তৃণমূল। এবার নীলিমেশের বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে আদৌ মাথা ঘামাবে কিনা দল, তা সময়েই টের পাবেন হুমায়ুন কবীর।

Related articles

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...