Thursday, May 7, 2026

ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী: শ্রদ্ধা মমতা, অভিষেকের

Date:

Share post:

ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মবার্ষিকী বুধবার। তাঁর জন্মদিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ”ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) জন্মবার্ষিকীতে (birth anniversary) তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”

১৯১৭ সালের ১৯ নভেম্বর কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৫৯ সালে ইন্দিরা গান্ধী কংগ্রেসের (Congress) সভাপতি হয়েছিলেন। ১৯৬৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব সামলে, ১৯৭৭ সালে জরুরি অবস্থা শেষ হওয়ার পরেই তিনি ক্ষমতা হারান। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার আন্দোলনে বাংলাদেশকে (Bangladesh) সমর্থন করেন ইন্দিরা গান্ধী। বহুপুরস্কারে সম্মানিত হয়েছিলেন ইন্দিরা গান্ধী। দেশের সেরা অসামরিক পুরস্কার ভারতরত্নও (Bharat Ratna) অর্জন করেন তিনি। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধজয়ের পর তাঁকে ভারতরত্ন দেওয়া হয়। ১৯৮৪ সালে শিখ জাতীয়তাবাদীদের হাতে নিহত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন : দিল্লি বিস্ফোরণ তদন্তে ইডি: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা

ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) কন্যা ছিলেন ইন্দিরা। এলাহাবাদের আনন্দ ভবনে ছিল শৈশব। আজ তাঁর জন্মদিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়ে অভিষেক লেখেন, ”ইন্দিরা গান্ধীজির জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম।”

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...