Thursday, May 21, 2026

মানসিক নির্যাতন-অপমান! শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতী দিল্লির কিশোর

Date:

Share post:

দিনের পর দিন স্কুলের শিক্ষকদের দ্বারা মানসিক নির্যাতন। দিল্লির রাজেন্দ্র প্লেস স্টেশনে (Rajendra place station) মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ১৬ বছর বয়সি এক ছাত্র। সুইসাইড নোটে (Sucide note) তাঁর স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে গিয়েছে সে।

সুইসাইড নোটে মৃত পড়ূয়া নিজের পরিচয় দিয়েছে। একটি নির্দিষ্ট নম্বর দিয়েছে যেখানে যোগাযোগ করতে হবে। নোটে মা-বাবা-দাদার কাছে ক্ষমা চেয়েছে। তার শরীরের কোনও অঙ্গ যদি ভালো থাকে, তবে তা যেন দান করে দেওয়া হয় একথাও জানিয়েছে সে। বারবার সে স্কুলের প্রিন্সিপাল এবং দুই শিক্ষকের নাম উল্লেখ করে বলেছে, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার জন্য। দীর্ঘদিনের বকা, অপমান এবং মানসিক চাপে সে ভেঙে পড়েছিল- বলে উল্লেখ করা হয়েছে নোটে।

ইতিমধ্যেই মৃতের বাবা স্কুলের অধ্যক্ষ এবং তিন জন শিক্ষকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। কিশোরের বাবা জানিয়েছেন, ছেলের আচরণগত পরিবর্তন এবং মানসিক দুশ্চিন্তা নিয়ে আগে অনেকবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু স্কুলের তরফে কোনও সদর্থক পদক্ষেপ ছিল না। সামনে দশম শ্রেণির পরীক্ষা ছিল। তাই তাঁরা বড় কোনও পদক্ষেপ করেননি। কিশোরের বাবা-মা ভেবেছিলেন, পরীক্ষা শেষ হলে ছেলেকে অন্য স্কুলে ভর্তি করে দেবেন। কিন্তু তা আর হল না। এই ঘটনার পরে পড়ুয়াদের মানসিক নিরাপত্তা এবং স্কুলে আচরণবিধি নিয়ে প্রশ্ন উঠছে।

 

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...