Thursday, May 14, 2026

বিনোদন জগৎ কর্ম প্লাবন সৃষ্টি করে: টেলি সম্মান অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিনোদন জগৎ কর্ম প্লাবন সৃষ্টি করে। এটা একটা বড় কাজ। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে টেলি সম্মান (Tele Award) প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, এই বিনোদন জগত কর্ম প্লাবন সৃষ্টি করেন। এটা একটা বড় কাজ। মুখ্যমন্ত্রীর কথায়, টেলিভিশনের সব থেকে বড় দিক হোক মানবিক, সামাজিক চেতনা, সুশিক্ষা সম্পন্ন। নতুন প্রজন্ম আমাদের ইতিহাস জানুক। আমাদের মাটি, সোনার চেয়ে খাঁটি। এই মাটি নবজাগরণের জন্ম দিয়েছে। আমি সেই মাটিকে চেনানোর জন্য সামাজিক চেতনার কথা বলছি। 

টেলিভিশনের সঙ্গে যুক্তদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে মমতা বলেন, এই বিনোদন জগত কর্ম প্লাবন সৃষ্টি করে। এটা একটা বড় কাজ। এনারা দিনরাত এক করে কাজ করেন, এই শিল্পীদের জীবনে কোনও ছুটি নেই, উৎসব বলে কিছু নেই। এই কাজটাই তাদের উৎসব। এমনকি পুজোর সময়ও বিভিন্ন চ্যানেলে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়।” 

চূড়ান্ত কর্মব্যস্থার মধ্যেও সময় পেলেই টিভিতে সিরিয়াল দেখেন বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। হালকা মেজাজে বলেন, এখন অনেক সিরিয়াল হচ্ছে নতুন চিন্তাধারার, যা আগে মানুষ মেনে নিতে পারত না কিন্তু এখন মেনে নিচ্ছে। সবাই যেন সবার মত যেন ভালো করে বাঁচতে পারে সে দিকটা আমাদের সকলকে দেখতে হবে। এটা একটা পরিবার। 

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মনে করেন, টেলিভিশনের (Television) সব থেকে বড় দিক হোক মানবিক, সামাজিক চেতনা, সুশিক্ষা। নতুন প্রজন্ম আমাদের ইতিহাস জানুক। আমাদের মাটি, সোনার চেয়ে খাঁটি। এই মাটি নবজাগরণের জন্ম দিয়েছে। আমি সেই মাটিকে চেনানোর জন্য সামাজিক চেতনার কথা বলছি। নতুনরা আসছেন, তাদের এগিয়ে যাওয়ার উৎসাহ দিতে হবে। মনে রাখতে হবে যারা বাড়িতে বসে টিভি দেখেন তাদের এটাই সংসার, তাদের সময় কাটে সিরিয়াল দেখে। আমি সময় পেলে দেখি। পরের সিন কি হবে বলতেও পারি। কিন্তু নতুন প্রজন্ম আমাদের ইতিহাস জানছে না। আমি বলছি না ইতিহাস দেখাতে হবে তবে মাঝে মধ্যে সামাজিক চেতনা বৃদ্ধি করতে হবে। মাটিটাকে চেনাবার জন্য সামাজিক চেতনার দরকার।” 

মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের বর্ষীয়ান অভিনেত্রীদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এই বয়সে এসেও তাঁদের কাজ করার অদম্য ইচ্ছে শক্তিকে কুর্নিশ জানান তিনি। বলেন, মাধবী দি ও সাবিত্রী দিকে প্রণাম জানাই। এই বয়সে এসে তাঁরা যেভাবে অভিনয় করছেন তার কোনও তুলনা হয় না। তাঁদের তুলনা তাঁরা নিজেরাই। 

পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি পুরস্কার রাজ্য সরকারের একটি উদ্যোগ যেখানে অভিনেতা, প্রযোজক এবং টেলি দুনিয়ার সঙ্গে যুক্ত প্রযুক্তিবিদদের সারা বছর তাদের অভিনয়ের জন্য সম্মানিত করা হয়।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...