Thursday, May 14, 2026

রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! জানুন বিকল্প রুট

Date:

Share post:

আগামী রবিবার অর্থাৎ ২৩শে নভেম্বর বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। সূত্রের খবর সকাল ৬টা থেকে ২টো পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা কোনও যান চলাচল করবে না। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই কলকাতা পুলিশ সূত্রে খবর।

লালবাজারে তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয় এজেসি রোড থেকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড–হেস্টিংস ক্রসিং হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি হাওড়া ব্রিজ বা খিদিরপুরের দিকে কেপি রোড ধরতে পারবে। খিদিরপুর–সিজিআর রোড থেকে সেতুর দিকে যাওয়া সব গাড়িকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিক দিয়ে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ রুটে পাঠানো হবে। হেস্টিংস, সিজিআর রোড, স্ট্র্যান্ড রোড-সহ গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। Y-পয়েন্টে র‍্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুতে যাওয়া কে’পি. রোডের সকল ধরণের যানবাহন y থেকে ডাইভার্ট করা হবে। হাওড়া ব্রিজের জন্য কে.পি. রোডের পয়েন্ট L1 ফার্লং গেটের দিকে যাবে। প্রসঙ্গত, গত রবিবার বন্ধ ছিল বিদ্যাসাগর সেতু। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিয়ে সেই কথা জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ।

আরও পড়ুন – কাউন্টডাউন শুরু! নবান্নে ভোটপ্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যসচিবের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...