Saturday, May 23, 2026

গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র

Date:

Share post:

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই সঙ্গে আগাম জামিনের পথে গিয়ে নিজের গ্রেফতারির আশঙ্কাকে জাগিয়ে দিলেন রাজগঞ্জ বিডিও (BDO, Rajganj)। দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে (murder) ইতিমধ্যে চারজন গ্রেফতার হয়েছে। এবং তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি বিধাননগর গোয়েন্দা বিভাগের (Bidhannagar Police)। যদিও এখনও নিজেকে নির্দোষ বলে দাবি করে চলেছেন বিডিও প্রশান্ত।

বিধাননগর পুলিশের হাতে দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রথম গ্রেফতার হয় বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তুফান থাপা। গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যাচ্ছে রাজু ঢালির মোবাইল থেকে একটি ভিডিও (video)পাওয়া গিয়েছে, যেখানে প্রমাণ রয়েছে বিডিও প্রশান্ত বর্মন (Prashant Barman) নিজেই মারধর করেছিলেন মৃত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সব ভিডিও রাজু ঢালিকে মুছে ফেলতে নির্দেশ দিয়েছিলেন বিডিও। কিন্তু একটি ভিডিও তিনি নিজের স্বার্থে মোবাইলে রেখে দিয়েছিলেন।

চাঞ্চল্যকর এই ভিডিওতে দেখা যায় বিডিও প্রশান্ত বর্মন কালো গেঞ্জিও, হাফ প্যান্ট পরে মারধর করছেন স্বপন কামিল্যাকে। পা দিয়ে তার বুকে মারধর করেন। দীর্ঘ সময় মারধর করার পর ক্লান্ত হয়ে গেলে তিনি অন্যদের নির্দেশ দেন মারধর চালিয়ে যেতে। এমনকি ভিডিও ওই ফুটেছে (footage) এমনটাও দাবি করেন যে, স্বর্ণ ব্যবসায়ীর (gold trader) মৃত্যু হলে বিষয়টি তিনি সামলে নেবেন।

আরও পড়ুন : স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

এই চাঞ্চল্যকর ভিডিও হাতে পাওয়ার পর রাজগঞ্জ ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে বিধাননগর গোয়েন্দা বিভাগ, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এরই মধ্যে বিডিও প্রশান্ত বর্মনের জামিনের আবেদনে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা আদালত (Barasat District Court) সূত্রে জানা গিয়েছে, ১১ নভেম্বর আগাম জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রশান্ত বর্মন। এই মামলার শুনানি ২৬ নভেম্বর হওয়ার সম্ভাবনা।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...