Saturday, May 23, 2026

SIR-নিয়ে দলীয় কাজের পর্যালোচনায় মেগা ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) দলীয় কর্মীদের কাজের পর্যালোচনায় বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সোমবার দলের সাংসদ, বিধায়ক-সহ সব স্তরের নেতাদের নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে বিশেষ নজর থাকবে বলে তৃণমূল সূত্রে খবর। বৈঠকে সাংসদ ও বিধায়কদের এসআইআর সংক্রান্ত বিষয়ে রিভিউ করা হবে জানা গিয়েছে।

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি SIR করছে নির্বাচন কমিশন। এই অপরিকল্পিত কাজ স্থগিত করতে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) কড়া চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ নিবিড় সংশোধনের নামে রাজ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম বাদ দিতে চাইছে বিজেপি। সেই কারণে কমিশনকে নিয়ে SIR ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ বাংলার শাসকদলের। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে বলে আগেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। জেলায় জেলায় আমজনতার সুবিধায় এসআইআর সহায়তা ক্যাম্প খুলেছে তৃণমূল। এর মধ্যেই এবার মেগা বৈঠক ডাকলেন তৃণমূলের সেনাপতি।
আরও খবরSIR-প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়: মঙ্গলে সভা-মিছিল বনগাঁয়

মূলত এসআইআর নিয়েই ২৪ নভেম্বর ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। থাকবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারী-সহ মোট ১০ হাজারের বেশি নেতৃত্ব। কোথায় কাজ কীভাবে হচ্ছে- তা পর্যালোচনা হবে বৈঠকে। বিশেষ নজর দেওয়া হবে মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গের নিয়ে। কোনও কাজ এগোলে তার কিছু সুবিধা-অসুবিধা থাকে, ভুল-ত্রুটি হতে পারে- সেই বিষয়গুলিই বৈঠকে আলোচনা হবে।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...