Saturday, May 23, 2026

শহর থেকে জেলা, একাধিক জেলায় আগুনে পুড়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান

Date:

Share post:

শুক্রবার রাতে রাজ্যের একাধিক জেলায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো। সবথেকে বড় আগুন লাগার ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে (Santipur)। পুড়ে ছাই হয়ে যায় শান্তিপুর বড়বাজারের একটি বড় অংশ। অন্যদিকে আগুন লাগে উত্তর দিনাজপুরের ডালখোলায় (Dalkhola) একটি দোকানে। কলকাতার মেটিয়াবুরুজে (Metiabruz) আগুন ভষ্মীভূত একটি দোকান। সব ক্ষেত্রেই দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নদিয়ার শান্তিপুরের সবজির সবথেকে বড় বাজারটিই বড়বাজার নামে পরিচিত। মাছ বাজার লাগোয়া বড়বাজারে প্রতিদিন সবজির পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। রাতে সেখানেই মজুত থাকে সবজিও। শুক্রবার মধ্যরাতে সেই বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে খবর দেন দমকলে (fire brigade)। তবে দমকল এসে পৌঁছানোর আগেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, মজুত আলু পেঁয়াজসহ বিভিন্ন আনাজ পুড়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে যান শান্তিপুর পুরসভার পুরপ্রধান।

অন্যদিকে আগুন লাগার ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের ডালখোলায়। জাতীয় সড়কের ধারে থাকা একটি দোকান থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায় শনিবার ভোরে। আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে, তার জন্য দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান।

আরও পড়ুন : নিউটাউনে বেপরোয়া অ্যাপ ক্যাব: সাত সকালে দুর্ঘটনায় আহত ৬

কলকাতাতেও শনিবার ভোর রাতে আগুন লাগার ঘটনা ঘটে মেটিয়াবুরুজে (Metiabruz)। কারবালা রোডে (Karbala Road) একটি বন্ধ দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দোকানের মালিককে খবর দেওয়া হয়। মালিক এসে দোকানের সাটার তুলতে ভয়াবহ আগুন দেখতে পাওয়া যায়। দ্রুত দমকলকে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...