Saturday, May 30, 2026

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

Date:

Share post:

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের আগে থেকেই বালিগঞ্জের সরকার বাড়িতে চলছে সাজসাজ রব। শনিবার ছিল কনের আইবুড়ো ভাত— আর সেই অনুষ্ঠানে ধরা পড়ল আবেগ, হাসি আর কান্নার মধুর মিশ্রণ।

দুপুরে পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে বসেছিল আইবুড়ো ভাতের আসর। রুপোর থালায় ভাত, পাঁচ রকম ভাজা, ডাল, তরকারি আর নানা মাছের পদ— সাজানো থালা দেখে মুগ্ধ কনে। মৌবনীর পরনে ছিল বেগুনি সিল্কের শাড়ি, সঙ্গে কনট্রাস্ট সবুজ ব্লাউজ। হালকা গয়না আর মেকআপে কনের লুক ছিল নজরকাড়া। দিদিকে নিজ হাতে পায়েস খাওয়াতে দেখা গেল মুমতাজকে। ৩০ নভেম্বর বারাণসী থেকে আনা বিশেষ বেনারসীতে সাজবেন মৌবনী। বাকি চমক আপাতত গোপনই রাখতে চাইছে সরকার পরিবার। বিয়ের আগে এমন পারিবারিক মুহূর্তে ঘর ভরে থাকছে আবেগ আর আনন্দে।

আরও পড়ুন- স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...