Saturday, March 14, 2026

অস্বাভাবিক কাজের চাপ! প্রতিবাদে সিইও দফতর অভিযান-অবস্থান BLO অধিকার রক্ষা কমিটির, উত্তপ্ত রাজপথ

Date:

Share post:

অস্বাভাবিক কাজের চাপ! মাথার উপর সর্বক্ষণ ঝুলছে কমিশনের (Election Commission)  খাঁড়া! শারীরিক অসুস্থতাতেও রেহাই মিলছে না। সব মিলিয়ে দুর্দশার শেষ নেই বিএলওদের। এই অভিযোগে পথে নামলেন বিক্ষুব্ধ BLO-রা। সোমবার কলেজ স্কোয়ার থেকে মিছিল করে বিবাদী বাগে সিইও দফতর অভিযান করে বিএলও অধিকার মঞ্চ। মিছিল শেষে পুলিশের বাধা পেয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধ বিএলও-রা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হল বিবাদীবাগ চত্বর। শেষে তালা-চাবি হাতে CEO দফতরের বাইরেই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিএলওদের একাংশ।

রাজ্যে SIR শুরুর পর থেকেই বিএলওদের অভিযোগ, তাঁদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। আগে থেকে কোনও নির্দিষ্ট নিয়মাবলী না দিয়ে এখন প্রতিদিনই ফোনে আসছে কমিশনের নতুন নতুন নির্দেশ। ফর্ম ডিজিটালাইজেও অনেক সময় লাগছে। সঙ্গে সার্ভারের সমস্যা তো আছেই। তার মধ্যে কমিশনের কাছে সময়সীমা বাড়ানোর দাবি জানালেও মানা হয়নি। উল্টে কাজ শেষের সময়সীমা ৪ ডিসেম্বর থেকে কমিয়ে ২৫ নভেম্বর করে দেওয়া হয়েছে। মারাত্মক মানসিক চাপের মধ্যে কাজ করতে গিয়ে প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা। হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা আত্মঘাতী হয়ে প্রাণও গিয়েছে কয়েকজন বিএলও-র। এরপরই অভিযোগের পাহাড় নিয়ে সিইও দফতর অভিযানে নামেন বিএলওদের একাংশ।

এদিন বিএলওরা (BLO) মিছিল করে কমিশনের দফতরে পৌঁছলে স্বাভাবিকভাবেই বাধা দেয় পুলিশ। এক বিএলও সেই বাধা টপকে কমিশনের অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি জানান, যেভাবে নির্বাচন কমিশন এতকিছু দেখার পরও চোখ-কানে তালা দিয়ে আছেন, তাতে তাঁদের দফতরেও তালা ঝুলিয়ে দেওয়া উচিত। প্রতিবাদে সেখানেই ধরনায় বসে পড়েন বিএলওরা। তবে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, এসআইআর-এর বিরোধিতা করছেন না তাঁরা। কাজ করবেন না, সেটাও বলছেন না। কিন্তু সঠিক পরিকল্পনা ছাড়াই যেভাবে যেভাবে চাপ দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে পথে নেমেছেন বিএলওরা। শুধু বাংলার নয়, গোটা দেশের বিএলওদের মৃত্যু নিয়েও সরব তাঁরা। বিক্ষোভের মাঝেই এদিন এক বিএলও অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...