Sunday, May 31, 2026

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত মন্ত্রিসভার, গৃহনির্মাণ প্রকল্পেও বড় ঘোষণা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো উত্তরবঙ্গে (North Bengal) মহাকাল মন্দির নির্মাণে সবুজ সংকেত দিল রাজ্য মন্ত্রিসভা (Cabinet Meeting)। সোমবার নবান্নে মন্ত্রিসভা সিদ্ধান্ত অনুযায়ী, শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায় এই মহাকাল মন্দির তৈরি হবে। এই প্রকল্পের জন্য উজানু মৌজায় প্রায় ২৫ একর এবং গৌড়চরণ মৌজায় প্রায় চার একর জমি শিলিগুড়ি–জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে হস্তান্তর করা হবে। অর্থমন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharyay) জানিয়েছেন। এর মধ্যে ভূমি দফরের অধীনে থাকা প্রায় ১৭ একর জমি পর্যটন দফতরের হাতে দেওয়া হবে। এদিন, বৈঠকের পরে নবান্নে (Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এ দিনই মন্ত্রিসভা (Cabinet Meeting) সিদ্ধান্ত নিয়েছে, ডাবগ্রামে প্রায় ১০ একর জমিতে তৈরি করা হবে একটি আধুনিক কনভেনশন সেন্টার। একই সঙ্গে  পথশ্রী গ্রামীণ প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫ হাজার কিলোমিটার এবং শহুরে এলাকায় আরও প্রায় পাঁচ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে।

গৃহনির্মাণ প্রকল্পেও বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন প্রায় ১৬ লক্ষ ৩৬ হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির আর্থিক অনুদান জানুয়ারির মাঝামাঝি নাগাদ দেওয়া হবে বলে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন।

রাজ্য সরকারের দাবি, উত্তরবঙ্গজুড়ে পর্যটন পরিকাঠামো এবং সংযোগব্যবস্থা উন্নত করতে এই সিদ্ধান্তগুলি আগামী দিনে বড় ভূমিকা নেবে।

Related articles

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...