Wednesday, June 3, 2026

কোচের পর মোহনবাগানে বদল হবে বিদেশিও! কী বার্তা দিলেন লোবেরা?

Date:

Share post:

মোহনবাগানের কোচের পদ থেকে ছাঁটাই হোসে মোলিনা। স্প্যানিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। মোহনবাগানের নতুন কোচ হলেন সার্জিও লোবেরা( Sergio Lobera)।বাকি মরসুমের জন্য তিনিই দলের কোচিং দায়িত্ব সামলাবেন। বুধবার তাঁর সঙ্গে চুক্তি হয়েছে ।সুপার কাপ থেকে বিদায় নেওয়ার পরই মোলিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বুধবার হল সরকারি ঘোষণা।

মোলিনাকে বিদায় জানানোর মাত্র মিনিট দশেকের মধ্যেই মোহনবাগানের নতুন কোচ হিসাবে সের্জিও লোবেরার( Sergio Lobera) নাম ঘোষণা করা হয় ক্লাবের সোশাল মিডিয়ায়। বুধবার বিকেলেই ওড়িশা এফসি ছাড়েন তিনি।

আগামী ৩০  নভেম্বর থেকে অনুশীলন শুরু করাবেন নতুন মোহনবাগান কোচ।  শুধু কোচই নই সঙ্গে বিদেশিও বদল হতে পারে মোহনবাগানে। লোবেরার আমলে এক বিদেশিকে ছাঁটাই করতে পারে টিম ম্যানেজমেন্ট। পরিবর্তে লোবেরার পছন্দের এক বিদেশি আসতে পারেন।

চুক্তিতে সই করার পর লোবেরা এমবিএসজি মিডিয়া টিমকে নতুন কোচ  বলেন, ‘‘মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।’’

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...