Tuesday, June 2, 2026

অশান্তির আশঙ্কায় এসআইআরের খসড়া প্রকাশের আগেই সতর্ক লালবাজার

Date:

Share post:

আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। যেভাবে নির্বাচন কমিশন (Election Commission of India) বিজেপির অঙ্গুলি হিলনে কাজ করছে তাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেশ কিছু নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আমজনতার বিক্ষোভ অশান্তির আশঙ্কায় আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ লালবাজারের। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই কারণে প্রত্যেকটি থানাকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police)তরফে।

পুলিশের সূত্র জানিয়েছে, কলকাতা ও জেলাগুলির গোয়েন্দা বিভাগকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খোঁজখবর নিয়ে কোথায় কোথায় ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে। ৯ ডিসেম্বর তালিকা প্রকাশের আগেই সেই রিপোর্ট জমা দিতে হবে। উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে তা যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেই কথা মাথায় রেখে এলাকাভিত্তিক টহলদারির কথাও চিন্তাভাবনা করছে লালবাজার (Lalbazar)।

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...