Tuesday, June 2, 2026

মলাটবন্দি ‘হুব্বা’! বই প্রকাশে উচ্ছ্বসিত ব্রাত্য বসু

Date:

Share post:

ডিজিটাল বিপ্লবের যুগে যখন বই পড়ার প্রবণতা ক্রমেই নিম্নগামী, সেই সময়ে ব্রাত্য বসুর পরিচালিত চলচ্চিত্র ‘হুব্বা’–র গল্প নতুন করে স্থান পেল দুই মলাটে। প্রকাশক অ্যান্টোনিম কালেকশন। আইপিএস সুপ্রতিম সরকারের লেখা বই অবলম্বনে নির্মিত এই ছবি বহুদিন ধরেই আলোচনায়। এবার তার সাহিত্যিক পুনর্জন্মে খুশি স্বয়ং পরিচালক।

হুগলির কুখ্যাত গুন্ডা হুব্বা শ্যামলের জীবনের নানান পর্যায়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল ছবির কাহিনি—তার অপরাধজগতের উত্থান, প্রথম প্রেম, দুটি বিয়ে, রাজনীতির সঙ্গে যোগ, খুন থেকে শুরু করে গ্রেপ্তার—সব মিলিয়ে টুকরো টুকরো উত্তেজনায় ভরা এক কোলাজ। সেই বাস্তব জীবনের রোমাঞ্চকর গল্পই এবার ফিরে এল বই আকারে।

বই প্রকাশের অনুষ্ঠানে ব্রাত্য বসু বলেন, “এখন বইয়ের পাঠক সংখ্যা কমে গিয়েছে। তাই প্রথমে আমি প্রকাশককে বারণ করেছিলাম। ভেবেছিলাম বিশেষ লাভ হবে না। কিন্তু বইটা হাতে পেয়ে সত্যিই খুব ভাল লাগছে। প্রোডাকশনও অসাধারণ। আমি খুশি।”

এরপর সুপ্রতিম সরকারের লেখার ভূয়সী প্রশংসা করেন তিনি। জানান, লেখাটির থ্রিলিং গুণই তাঁকে সিনেমা বানাতে অনুপ্রাণিত করেছিল। পরে প্রকাশকরাও ছবিটি দেখে বুঝেছিলেন—এ গল্পের মধ্যে রয়েছে বই বিক্রির সম্ভাবনা। ডিজিটাল দুনিয়ার ভিড়ে বইয়ের পাতায় ‘হুব্বা’–র প্রত্যাবর্তন পাঠক ও সিনেমাপ্রেমী–দু’দলের মধ্যেই নতুন আগ্রহের সঞ্চার করেছে।

আরও পড়ুন- বুড়ো হাড়ে ভেলকি, বয়সকে হারিয়ে রাঁচিতে সুপারহিট ‘রো-কো’ জুটি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...