Wednesday, June 3, 2026

SIR ইস্যুতে উত্তাল সংসদ! আলোচনা এড়াচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে আলোচনা এড়ানোর চেষ্টা করছে মোদি সরকার—এমনই অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবির। সোমবার লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই তৃণমূল সাংসদরা জরুরি ভিত্তিতে এই ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে মুলতুবি নোটিশ দেন।

রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়ান প্রশ্ন তোলেন, কেন সরকার এখনও আলোচনা নিয়ে কোনও নির্ঘণ্ট ঘোষণা করছে না। সরকারের ‘শুকনো আশ্বাসে’ ভরসা নেই বলেই মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সরকারের প্রতি বিরোধী বেঞ্চের ‘ট্রাস্ট ডেফিসিট’ তৈরি হয়েছে। সরকারের নীরবতায় ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত রাজ্যসভা থেকে ওয়াক আউট করে বিরোধী দলগুলি।

লোকসভাতেও একই পরিস্থিতি। তৃণমূলের দাবিকে সমর্থন করে কংগ্রেস-সহ গোটা বিরোধী শিবির একযোগে জানায়, অবিলম্বে SIR নিয়ে আলোচনায় বসতে হবে। তবে স্পিকার ওম বিড়লা আলোচনার অনুমতি না দেওয়ায় প্রতিবাদে শোরগোল শুরু হয়। ক্রমাগত চাপে পড়ে শেষ পর্যন্ত সারা দিনের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। অধিবেশনের প্রথম দিনেই এমন অচলাবস্থা তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে জোর শোরগোল। বিরোধীদের দাবি, ভোটার তালিকার সংশোধন নিয়ে প্রশ্ন এড়াতে চাইছে সরকার; অন্যদিকে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- কোর্টকেও অস্বীকার স্বৈরাচারী কেন্দ্রের! সোনালি বিবি-প্রসঙ্গে তোপ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...