Wednesday, June 3, 2026

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায় সেই বৈঠকের গুরুত্ব ও কার্যকারিতা বারবার প্রশ্নের মুখে পড়ছিল। এই পরিস্থিতিতে অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই মাসের জন্য অস্থায়ী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দিলেন অধ্যাপক সেলিম বক্স মন্ডলকে। ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিলেন তিনি।

বর্তমানে বাংলা বিভাগের প্রধান সেলিম বক্স মন্ডল কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ামক পদেও রয়েছেন। তাঁর এই নতুন দায়িত্ব নিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। অন্যদিকে রেজিস্ট্রার নিয়োগ নিয়ে কোনো বিতর্কের কথা মানতে নারাজ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের জানান, “এখানে কোনও বিতর্ক নেই। কাউকে চাপ দিয়ে কোনও পদে আনা হয়নি।”

নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক সেলিম বক্স মন্ডল। তিনি বলেন, দু’মাসের জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। বিশেষত সমাবর্তন অনুষ্ঠান যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই কাজ করবেন তিনি। ইতিমধ্যেই স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। জানুয়ারিতে অস্থায়ী রেজিস্ট্রারের মেয়াদ শেষ হলে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...