Saturday, April 4, 2026

বাংলায় কারও সম্পত্তিতে হাত দিতে দেব না: ওয়াকফ আইন নিয়ে গাজোলের সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“আমরা ওয়াকফ আইন (Waqf Act) তৈরি করিনি। বিজেপি (BJP) সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“ বুধবার, মালদহের গাজোলের জনসভা থেকে ওয়াকফ আইন নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওয়াকফ আইনের (Waqf Act) বিরোধিতায় আগে উত্তপ্ত হয়েছিল মালদহ (Maldah)। এদিন সেই জেলার গাজোলের সভা থেকে এই আইন নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইন কেন্দ্রের মোদি সরকার করেছে বলে জানান তিনি। বলেন, “আমরা ওয়াকফ আইন তৈরি করিনি। বিজেপি সরকার করেছে। এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেব না।“

বাংলার সাম্প্রদায়িক সম্প্রতির কথা মনে করিয়ে জলসভা থেকে মমতা বলেন, “কোনও সাম্প্রদায়িক শক্তি ধর্ম নিয়ে বিভাজন নিয়ে করছে। ওয়াকফ প্রপার্টি কেন্দ্র আইন করেছে বিজেপি। রাজ্য করেনি। আমরা বিধানসভায় প্রস্তাব পাশ করেছি। আমি যতদিন আছি এই সব জায়গায় হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমি সব ধর্মকে ভালবাসি।“ মুখ্যমন্ত্রী জানান, শুধু ওয়াকফ নয়, রাজ্যে কোনও ধর্মীয় স্থানে হাত তিনি দিতে দেবেন না।
আরও খবরদিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...