Thursday, June 4, 2026

শারীরিক প্রতিবদ্ধকতাকে হারিয়ে সফল দাবা প্রশিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন যুধাজিৎ

Date:

Share post:

শারীরিক প্রতিবদ্ধকতাকে হেলায় হারাচ্ছেন মগাজাস্ত্রের চালে। দৃষ্টিহীন হয়েও দাবার প্রতি ভালোবাসা কমেনি উত্তরপাড়ার যুধাজিৎ দে-র(Judhajit Dey )।  নিজে দৃষ্টিহীন হয়ে দাবার প্রশিক্ষণ দেন সাবলীলভাবেই। বিশ্ব প্রতিবন্ধী দিবসে পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে  পুরস্কারও পেলেন  যুধাজিৎ (Judhajit Dey)। নিজের শহরের কৃতি বাসিন্দাকে শুভেচ্ছা জানালেন শহরের পুরপ্রধান দিলীপ যাদব।

মা রূপা দে –র হাতেই দাবার হাতেখড়ি। ছোট থেকেই যুধাজিৎ(Judhajit Dey)এর অধ্যাবসায় ও ইচ্ছে শক্তি তাকে এই সম্মান এনে দিয়েছে। যুধাজিৎ শারীরিক প্রতিবন্ধকতা কোনও দিনই খেলার প্রেমের প্রতি অন্তরায় হয়নি।  ছোট থেকেই দাবা খেলায় আগ্রহী ছিলেন। একজন সফল দাবা প্রশিক্ষক হয়েছেন, তাঁর কোচিংয়েই সাফল্যের দিশা পাচ্ছেন তরুণ দাবাড়ুরা। বিশেষভাবে সক্ষম এই দাবা প্রশিক্ষকের ঝুলিতে আছে একাধিক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার।দাদা খেলার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতেও পারদর্শী তিনি।একইসঙ্গে পেয়েছেন পাঁচবার জাতীয় স্বর্ণ পদক।

বুধবার ভারতের রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মুর হাত থেকে নিজের কৃতিত্বের জন্য পেলেন জাতীয় পুরস্কার। যুধাজিৎ তার গোটা পরিবার এখন দিল্লিতে রয়েছেন।আগামী ৬ তারিখ উত্তরপাড়ায় ফিরবেন। শহরের গর্ব যুধাজিৎ ফিরলে তাঁকে পুরসভার পক্ষ থেকেও সম্বর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন, উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব।

যুধাজিৎ এর এই সম্মান পাওয়ার খবরে ইতিমধ্যেই উত্তরপাড়া শহরের পুরপ্রধান দিলীপ যাদব টেলিফোনে তাকে শুভেচ্ছা বার্তা জানান এবং আগামীদিনে তাকে ফিরে আসার পর পুরসভার পক্ষ থেকে সম্মাননা জানানো হবে বলে জানান।

যুধাজিৎ দিল্লি থেকে ফোনে জানিয়েছেন, “তিনি অত্যন্ত আনন্দিত এই সম্মান পেয়ে। একটাই বার্তা দিতে চান, জীবনে চলার পথে  কোনো প্রতিবন্ধকতাই বড় নয় নিজের ইচ্ছে শক্তি ও জেদের কাছে।”

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...