Tuesday, April 7, 2026

খেলা শুরুর আগেই লাল কার্ড, সুপার কাপে তুমুল বিতর্ক! নিয়ম কী বলছে?

Date:

Share post:

খেলা শুরুর আগেই লাল কার্ড! ভারতীয় ফুটবলে অদ্ভুত ঘটনা। সুপার কাপ সেমিফাইনালে গোয়া অধিনায়ক গুরোক্সেনার লাল কার্ড(Red Card) দেখা নিয়ে চর্চা তুঙ্গে। মাঠে নামার আগে টানেলেই তাঁকে লাল কার্ড দেখানো হয়। কিন্তু ফুটবলের নিয়ম কী বলছে? খেলা শুরুর আগে কি কোনও ফুটবলারকে আদৌও কার্ড দেখানো যায়?

সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মু্ম্বই সিটি এফসি এবং এফসি গোয়া। কিন্তু খেলা শুরুর আগেই চাঞ্চল্য ছড়ায় রেফারির সিদ্ধান্ত ঘিরে।

সেমিফাইনাল ম্যাচের আগে যখন টানেল দাঁড়িয়ে ছিলেন গোয়া অধিনায়ক তখন রেফারি প্রতীক মণ্ডল লক্ষ্য করেন, গুরোক্সেনার জার্সির নিচে যে টি-শার্টটি পরেছিলেন,  তার সঙ্গে বিপক্ষ দলের জার্সির মিল আছে। ফলে সমস্যা হতে পারে। গুরোক্সেনাকে সেটা বদল করে নিতে বলেন বাঙালি রেফারি। কারও পোশাকে রেফারি আপত্তি জানালে সেটা বদলে নিতে হয় ফুটবলারদের।কারণ ফুটবলের নিয়মে সেই রকমই উল্লেখ আছে।

কিন্তু গোয়ান অধিনায়ক রেফারির সেই নির্দেশ মানতে চাননি। পাল্টা তর্ক শুরু করেন সেখান থেকেই  উত্তপ্ত বাক্য বিনিময় হয়।  রেফারি গোয়ার অধিনায়ককে লালকার্ড(Red Card) দেখিয়ে দেন। ফলে আর  মাঠে নামতে পারেননি গোয়ান অধিনায়ক।

ফলে ফুটবলের নিয়মের মধ্যে আছে খেলা শুরুর আগেই  কেউ নিয়ম লঙ্ঘন করলে বা  তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো যায়।

Related articles

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...