Wednesday, February 4, 2026

সিবিআই মামলায় জামিন সুজয়কৃষ্ণর: নির্দেশ কলকাতা হাই কোর্টের

Date:

Share post:

নিয়োগ মামলায় দীর্ঘ কয়েক মাস নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এবার জামিন পেয়ে বাস্তবিক জেলমুক্তি। সিবিআই-এর (CBI) করা মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জামিন মঞ্জুর করে তাঁর। ইডি-র (ED) মামলায় প্রায় এক বছর আগেই জামিন পেয়েছেন তিনি। এবার সিবিআই মামলায় জামিন পাওয়ায় আপাতত নজরদারির আওতার বাইরেই থাকবেন সুজয়কৃষ্ণ (Sujaykrishna Bhadra)।

নিয়োগ মামলার সিবিআই তদন্তে ইডি হেফাজত থেকেই গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। ২০২৩ সালে ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ। তবে প্রায় দশমাস আগে শারীরিক অসুস্থতার কারণে সিবিআই মামলায় অন্তর্বর্তী জামিন (interim bail) পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। সেই থেকে তিনি নিজের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে বন্দি ছিলেন।

আরও পড়ুন : সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করে। সিবিআই (CBI) জামিনের বিরোধিতা করলেও আদতে তা ধোপে টেকেনি। তবে জামিনের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। পাসপোর্ট জমা রাখা থেকে থানায় হাজিরা দেওয়ার মতো সাধারণ শর্তে জামিন মঞ্জুর হয় তাঁর।

spot_img

Related articles

ধনীদের ছাড়, দরিদ্রদের উপর রোজগারের দায়: ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক CPI(ML)-এর

কেন্দ্রীয় বাজেটের অন্তঃসারশূন্যতা নিয়ে গোটা দেশে আলোচনা অব্যাহত। যেভাবে দেশের সাধারণ মানুষের উপর থেকে ভার লাঘব করার বদলে...

আগাম জামিন খারিজ: আরজিকর দুর্নীতিতে আখতারকে এবার হেফাজতে নিতে পারে CBI

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করে...

সুপ্রিম কোর্টের নির্দেশেও অধরা! দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিটে নাম নেই অপসারিত বিডিওর

সুপ্রিম কোর্ট (Supreme Court) আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়সীমাও। তবু এখনও বেপাত্তা রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন।...

ভিনরাজ্যে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল দেহ

ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু (Migrant Worker Death)। মুম্বইয়ের একটি রেললাইনের ধারে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষত-বিক্ষত...